× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ০৯:১৯ এএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ১০:২৪ এএম

শেরেবাংলা নগরে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্মৃতিবাহী ম্যুরাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শেরেবাংলা নগরে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্মৃতিবাহী ম্যুরাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অবশেষে উদ্বোধন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। আজ বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন। পরে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

জাদুঘরে গত ১৭ বছরের শাসনামলের নির্যাতন, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার প্রতিরোধের স্মারক, আলোকচিত্র ও দালিলিক উপকরণ সংরক্ষণ করা হয়েছে। প্রবেশমুখে থাকা নির্দেশনাপাথরে পার্কিং, স্মারক এলাকা, জুলাই মঞ্চ, মেমোরিয়াল, প্রতীকী আয়নাঘর, থিয়েটার, পাবলিক টয়লেটসহ বিভিন্ন স্থাপনার অবস্থান দেখানো হয়েছে। উন্মুক্ত প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে প্রতীকী কবর নির্মাণ করা হয়েছে। সাদা পাথরের ফলকে শহীদদের নাম খোদাই করা হয়েছে। মাঠ ও চলাচলের পথজুড়ে জুলাই আন্দোলনের ছবি, তথ্য ও বিবরণসংবলিত প্রদর্শনী রয়েছে। এ ছাড়া পানির ফোয়ারা, আন্দোলনে স্লোগান দেওয়া জুলাই যোদ্ধাদের প্রতিকৃতি এবং প্রতীকী হাতের ভাস্কর্য স্থাপন করা হয়েছে।

জাদুঘরে জুলাই আন্দোলনের পাশাপাশি ১৯৮২ সালে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে যোগদান, ১৯৮৬ সালের নির্বাচন, ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, ২০০৬ সালের লগি-বৈঠার ঘটনা এবং ১/১১-পরবর্তী বিভিন্ন ঘটনার ছবি ও তথ্য উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া আন্দোলনের সময় সাধারণ ছাত্র-জনতার ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের আলোকচিত্র ও তথ্যও স্থান পেয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। তার মতে, ভবিষ্যতে স্বৈরশাসনের পুনরাবৃত্তি রোধে এটি শিক্ষণীয় ভূমিকা রাখবে। তিনি বলেন, একসময়ের ক্ষমতার কেন্দ্র এখন ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মারক হিসেবে সংরক্ষিত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান, গত ১৭ বছরের খুন, গুম, নির্যাতন ও প্রতিরোধের ইতিহাস এখানে সংরক্ষিত থাকবে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। প্রাপ্তবয়স্কদের প্রবেশ ফি ৫০ টাকা, শিশুদের ২০ টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা