× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে যা জানাল ভারত

বিবিসি বাংলা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৯:২৩ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ১৯:৪০ পিএম

ভারতের পররাষ্ট্র মন্ত্রণারয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: বিবিসি বাংলা

ভারতের পররাষ্ট্র মন্ত্রণারয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: বিবিসি বাংলা

নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভাষণ বা বক্তব্য দেওয়া নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই এবং সেখানে দেওয়া কোনো বক্তব্যকেও তারা সমর্থন করে না।

নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সাংবাদিকের প্রশ্নের জবাবে এই তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সোমবার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে অনুরোধ করেছেন যেন শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য বা উসকানিমূলক কর্মকাণ্ড চালাতে দেওয়া না হয়। এই প্রেক্ষাপটে দিল্লিতে হতে যাওয়া একটি সম্মেলনে শেখ হাসিনার সম্ভাব্য ভাষণ নিয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো রকম সংশ্লিষ্টতা নেই। সেখানে প্রকাশ করা কোনো মতামত বা বক্তব্য ভারত সরকার সমর্থন করে না, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”

জয়সওয়ালের কাছে আরেকজন সাংবাদিক জানতে চান, ভারতে ব্রিকস সামিটে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমন্ত্রণ নাকি বিমসটেসের সভাপতি হিসাবে জানানো হয়েছে?

উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্রিকস সম্মেলনের আগে বিমসটেকের বর্তমান সভাপতি হিসাবে আউটরিচ সেসনে অংশ নেওয়ার জন্য ভারত তাকে আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছে।

“প্রচলিত রীতি অনুযায়ীই নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে তাকে ওই আমন্ত্রণ জানানো হয়েছে। আঞ্চলিক অন্য নেতাদেরও একইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা