× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আড়াই কোটি ডলার অনুদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৯:৩৪ পিএম

রোহিঙ্গা শিবির। ফাইল ছবি

রোহিঙ্গা শিবির। ফাইল ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান দিয়েছে অস্ট্রেলিয়া। 

২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত এ অর্থ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচিতে ব্যয় হবে।

ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, বৈশ্বিক মানবিক সহায়তায় অর্থসংকট ও অনিশ্চয়তার মধ্যেও অস্ট্রেলিয়ার এই সহায়তা রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যক সেবা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ অর্থে রোহিঙ্গা ক্যাম্পে সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা পরিচালিত হবে।

ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী ও আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে অনুদানের ঘোষণা দেওয়া হয়।

জুলিয়ান হিল বলেন, মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। 

তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ নিশ্চিত এবং সংকটের মূল কারণগুলোর সমাধান অপরিহার্য।

অস্ট্রেলিয়া জানিয়েছে, এ সহায়তা দেশটির নতুন তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকটে অস্ট্রেলিয়ার মোট মানবিক সহায়তার প্রতিশ্রুতি দাঁড়িয়েছে ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে।

বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তাদের অধিকাংশই দৈনন্দিন জীবনধারণে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। দীর্ঘস্থায়ী অর্থসংকটের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার এই নতুন অনুদান তাদের জন্য বড় ধরনের স্বস্তি ও আশার বার্তা হয়ে এসেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা