× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৮:৩৩ পিএম

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি:বাসস/ মন্ত্রণালয়

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি:বাসস/ মন্ত্রণালয়

সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সমন্বিত তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, “আমরা তদন্ত করছি, কারা জড়িত এবং ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা নিরূপণ করা হবে।”

তিনি সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মতিঝিল ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাগুলো আতঙ্ক সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করার উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ সংগঠন এবং বিদেশ থেকে পরিচালিত কিছু গোষ্ঠীর কার্যক্রমও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা