× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাদ্যবান্ধব কর্মসূচি: ভর্তুকি মূল্যে চাল পাবে ৫৫ লাখ পবিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৪:৪৯ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ১৪:৫২ পিএম

দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী ছয় মাস ভর্তুকি মূল্যে চাল পাবেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী ছয় মাস ভর্তুকি মূল্যে চাল পাবেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের দাম স্থিতিশীল রাখা এবং কর্মাভাবের সময়ে খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু করেছে সরকার।

গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী ছয় মাস ভর্তুকি মূল্যে চাল পাবেন।

খাদ্য মন্ত্রণালয় থেকে সোমবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল- এই ছয় মাসে উপকারভোগীরা প্রতি মাসে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবেন।

৫৫ লাখ উপকারভোগীর জন্য চাল

খাদ্য মন্ত্রণালয় জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির লক্ষ্য শুধু নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা নয়, একই সঙ্গে অপুষ্টি দূর করা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টির উন্নয়ন ঘটানো।

বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল বিতরণ করা হচ্ছে। এছাড়া ২৪৭টি উপজেলায় প্রায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর কাছে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।

একই সঙ্গে সারা দেশে এক হাজার ১০৮টি কেন্দ্রের (দোকান/ট্রাক) খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে এবং অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। পাশাপাশি সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে।

গত ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্যশস্যের মজুদ ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান (চালে রূপান্তরিত হিসাব) ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি হ্রাস এবং জনকল্যাণমূলক সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর ও সম্প্রসারণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা