× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি গঠন

বাসস

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৮:০৩ পিএম

নির্বাচন কমিশন (ইসি) ভবন। ফাইল ছবি/বাসস

নির্বাচন কমিশন (ইসি) ভবন। ফাইল ছবি/বাসস

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে রবিবার এ তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়েছে, “জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে আবেদনের সাথে সংযুক্ত/দাখিলকৃত প্রমাণক নিরীক্ষা করার জন্য নিম্নোক্ত সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো।”

কমিটির আহ্বায়ক জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সদস্য উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী সেবা শাখা), সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট), সদস্য সচিব সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।

কমিটির কার্যপরিধি হল-চাহিত পরিবর্তনের ধরন কেমন হয় তার শ্রেণিকরণ এবং নিষ্পত্তির জন্য প্রমাণক হিসেবে কী কী দলিল প্রয়োজন তার তালিকা প্রস্তুত করা।

‘ঘ’ ক্যাটাগরি হতে প্রমাণক অপর্যাপ্ত থাকায় বাতিল করে নিষ্পত্তিকৃত এবং পুনঃদাখিলকৃত আবেদনে পর্যাপ্ত প্রমাণক দাখিল করা হলে সেসব আবেদন নিষ্পত্তির জন্য করণীয় সম্পর্কে সুপারিশ করা।

দ্রুত নিষ্পত্তি করার জন্য করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করা।

আবেদন ইলেকট্রনিকালি অ্যাকশন নেওয়ার সময় উদ্ভূত জটিলতা নিরসনে সিএমএস পোর্টালে কোনো ধরনের মডিফিকেশন প্রয়োজন, সে বিষয়ে মতামত দেওয়া।

এনআইডি লক-আনলক এবং রোলব্যাক-এর জাস্টিফিকেশন বিষয়ে সুপারিশ প্রদান করা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা