× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ০৮:৫১ এএম

‘রক্তদাতা সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

‘রক্তদাতা সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

দেশে থ্যালাসেমিয়া ও অন্যান্য জন্মগত বিরল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য জাতীয় পর্যায়ে একটি সমন্বিত ডেটাবেজ এবং নিবন্ধন ব্যবস্থা (রেজিস্টার) গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তার মতে, এমন একটি ডেটাবেজ রোগীদের সঠিক তথ্য সংরক্ষণ, চিকিৎসা পরিকল্পনা গ্রহণ এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, থ্যালাসেমিয়াসহ অন্যান্য জন্মগত ও বিরল রোগে আক্রান্ত ব্যক্তিদের শতভাগ সুস্থ করা সব সময় সম্ভব না হলেও তাদের এবং তাদের পরিবারের পাশে সহমর্মিতা ও মানসিক সমর্থন নিয়ে দাঁড়ানো জরুরি। সঠিক চিকিৎসার পাশাপাশি মানবিক সহায়তা রোগী ও স্বজনদের জন্য বড় ধরনের সাহস যোগায়।

ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে শুক্রবার বিকালে আয়োজিত ‘রক্তদাতা সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি (বিটিএস) অনুষ্ঠানের আয়োজন করে।

গর্ভাবস্থাতেই শনাক্তের আহ্বান

থ্যালাসেমিয়া প্রতিরোধে অন্তঃসত্ত্বা মায়েদের নিয়মিত স্ক্রিনিং চালুর ওপর গুরুত্বারোপ করে ডা. জুবাইদা রহমান বলেন, গর্ভাবস্থাতেই প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে রোগটি শনাক্ত করা সম্ভব। পাশাপাশি যেকোনো বয়সে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয় করা যায়। তাই জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রাম পর্যায়ে শনাক্তকরণ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিলে তাদের থ্যালাসেমিয়া সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। প্রশিক্ষণে রোগটির উপসর্গ, চিকিৎসা, রোগী ব্যবস্থাপনা এবং রোগী ও পরিবারের সদস্যদের মানসিকভাবে আশ্বস্ত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকা উচিত।

থ্যালাসেমিয়া শনাক্ত হওয়ার পর রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা আরও কার্যকর করতে রোগের ধরন অনুযায়ী শ্রেণিবিন্যাসের পরামর্শ দেন তিনি।

তার ভাষ্য, রোগীদের থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর ও থ্যালাসেমিয়া ট্রেইট- এই তিন শ্রেণিতে ভাগ করে প্রয়োজনভিত্তিক চিকিৎসা নিশ্চিত করা গেলে সেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে চিকিৎসকদের সর্বোচ্চ সতর্কতা ও সংবেদনশীলতার সঙ্গে দায়িত্ব পালন করলে রোগী ও তাদের পরিবার অনেক বেশি আশ্বস্ত বোধ করবেন।

স্বেচ্ছায় রক্তদাতাদের অবদানের প্রশংসা করে ডা. জুবাইদা রহমান বলেন, যারা স্বেচ্ছায় রক্তদান করেন তারা মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। তাদের প্রত্যেককে তিনি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান।

এ সময় তিনি বিশেষভাবে তার কন্যা জাইমা রহমানের কথা উল্লেখ করে বলেন, তিনি একজন নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতা এবং এ পর্যন্ত সাতবার স্বেচ্ছায় রক্তদান করেছেন।

ডা. জুবাইদা রহমান ১৯৮৯ সাল থেকে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের পাশে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সব সদস্যের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানের শেষে স্বেচ্ছায় রক্তদান এবং রক্তদান কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা