× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাড়ি চালিয়ে ঢাকার পরিচ্ছন্নতা পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাসস

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ২১:২১ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ২১:২২ পিএম

ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। ছবি: বাসস

ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। ছবি: বাসস

ছুটির দিনে ঢাকার বিভিন্ন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা সরজমিন দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি শুক্রবার বিকেলে উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শুক্রবার বিকালে ঢাকার উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিস্কার-পরিচ্ছন্নতা কেমন তা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে ঘুরেছেন। ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী অতিক্রম করে।

জাহিদুর ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন, তিনি ঢাকাকে ক্লিন সিটি হিসেবে দেখতে চান। সেজন্যই তিনি সিটি কর্পোরেশনের রাস্তা সরজমিন ঘুরে দেখছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারি একান্ত সচিব- আব্দুর রহমান সানী।

উপ-প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী বিকাল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বেরিয়েছেন। নিজে ড্রাইভ করছেন গাড়ি।”

শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়া প্রভৃতি সড়ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রায় আড়াই ঘন্টার অধিক সময় সড়কগুলোতে ঘুরে মাগরিবের নামাজের সময়ে গুলশানের বাসায় ফিরেন প্রধানমন্ত্রী বলে জানান উপ-প্রেস সচিব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা