× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর ডায়নামিক নেতৃত্ব সমৃদ্ধ দেশ গড়ার নিয়ামক শক্তি: খন্দকার মারুফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৯:৩৬ পিএম

দাউদকান্দি পৌর সদরে স্কয়ার এইড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ড.খন্দকার মারুফ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দাউদকান্দি পৌর সদরে স্কয়ার এইড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ড.খন্দকার মারুফ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাঁটি দেশপ্রেম, সততা এবং ডায়নামিক নেতৃত্ব আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার  নিয়ামক শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রীম কোর্টের আপীল বিভাগের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন।

তিনি বলেছেন, “তিনি (তারেক রহমান) দেশ ও জনগণের উন্নয়নের বাতিঘর। তিনিই পারবেন বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে সন্মানজনক অবস্থানে পৌঁছে দিতে। সেই লক্ষ্যেই জনগণের স্বপ্ন পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে।” 

দাউদকান্দি পৌর সদরে শুক্রবার বিকালে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত স্কয়ার এইড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

ড.খন্দকার মারুফ বলেন, “স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা সেবা প্রাপ্তি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার।”

মানবিক মূল্যবোধকে অক্ষুণ্ন রেখে মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকার জন্য তিনি পরামর্শ দেন।

খন্দকার মারুফ বলেন, “দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। তিনি গত ৫ মাসে রাষ্ট্রীয় বিভিন্ন গণমুখী সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনগণের দৃষ্টি কেড়েছেন। দেশ এগিয়ে যাচ্ছে। তারেক রহমানকে ঘিরে মানুষ নতুন স্বপ্ন দেখছে, বিপুলভাবে উচ্ছ্বসিত এবং উজ্জীবিত হচ্ছে।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অসহায়, দুঃস্থ এবং কৃষক পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড দিচ্ছেন। প্রবাসীদের কল্যাণে প্রবাসী কার্ড ও বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ করছেন। কৃষি উৎপাদন বাড়াতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ‘ঐতিহাসিক খাল খনন কর্মসূচি’ চালু করেছেন। দেশের মানুষ মনে করেন, তারেক রহমানই পারবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।”

খন্দকার মারুফ বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে পালিয়েছে। তাদের দুঃশাসনে নিষ্পেষিত জাতির কল্যাণে অগ্রনায়ক হয়ে তারেক রহমান রাষ্ট্রের হাল ধরেছেন। ইনশাআল্লাহ, তার ডায়নামিক নেতৃত্বে বাংলাদেশ দ্রুতই বিশ্ব মানচিত্রে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে আত্মপ্রকাশ করবে।”

তিনি আরও বলেন, “সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্যখাতের উন্নয়নে অবকাঠামো সম্প্রসারণ, নতুন জনবল নিয়োগ এবং সেবা বিকেন্দ্রীকরণের বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। ৫০ শয্যার উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত এবং আধুনিক প্যাথলজি সুবিধা চালু করা হচ্ছে। মেডিক্যাল কলেজে ৫০ এবং জেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হচ্ছে।”

হসপাতালের চেয়ারম্যান মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক নূর মো. সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউসার আলম সরকার, বিএনপি নেতা মাহবুবুর রহমান হিরণ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, শ্রমিক দল নেতা জামাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা