× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে, সেই প্রতিশ্রুতি দিচ্ছি না: জ্বালানিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৭:১৯ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৭:৪৬ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে সেই প্রতিশ্রুতি দিচ্ছি না, তবে সংকট সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, “মহেশখালীতে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রেসিফায়ার ইউনিটে (এফএসআরইউ) অগ্নিকাণ্ড কয়েক দিন ধরে গ্যাস সংকটের কারণ। বিদেশি প্রকৌশলীরা সমাধানে কাজ করছেন।”

রাজধানীর তেজগাঁওয়ে বৃহস্পতিবার সমকাল আয়োজিত সংলাপে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শিরোনামে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন তিনি। সংলাপটি সঞ্চালনা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

গ্যাসের সমসাময়িক সমস্যার কথা তুলে ধরে ইকবাল মাহমুদ টুকু বলেন, “শনিবার থেকে সমস্যা কিছুটা কাটবে। বাকি সমস্যা কাটবে আগামী ১০ আগস্ট। গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে, সেই প্রতিশ্রুতি দিচ্ছি না। তবে সংকট সমাধানে সরকার যথেষ্ট আন্তরিক।”

তিনি বলেন, “সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি খাতের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। শিল্প খাতের সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।”

জ্বালানিমন্ত্রী বলেন, “গ্যাস সংকটের কারণে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের বিল পরিশোধ উদারভাবে দেখার চেষ্টা হচ্ছে। ব্লক অ্যাকাউন্টে নিয়ে পরে কিস্তিতে পরিশোধ করতে পারেন। সে নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরের সমস্যা বর্তমান সরকারের মাত্র ৬ মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। দেশের অভ্যন্তরে গ্যাস উত্তোলনের চেষ্টা না করে এলএনজি আমদানিনির্ভর করে তোলা হয়েছে দেশকে। তবে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা