× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

শেখ হাসিনা বলছেন দেশে ফিরবেন, বাংলাদেশ বলছে ফিরলেই গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৫:৩৭ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৬:০২ পিএম

২০২৪ সালের জুলাই গণঅভুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি রয়টার্স

২০২৪ সালের জুলাই গণঅভুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি রয়টার্স

ভারত থেকে দেশে ফেরার দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি দেশে ফিরলে সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করার এক দিন পর আইনমন্ত্রী এ মন্তব্য করেন।

ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও তিনি দেশে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ।

এ বিষয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফেরার অধিকার রাখেন।

তবে তিনি জোর দিয়ে বলেন, “আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ করব না।”

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বলেন, “তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে যদি আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান, তাহলে সম্ভবত দেশে ফিরেই তাকে গ্রেপ্তার করা হবে। আইন আমাকে যে ক্ষমতা দিয়েছে, আমরা সেই ক্ষমতাই প্রয়োগ করব।”

অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করার পর তিনি কীভাবে দেশে ফিরবেন- প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, “এটা তার সমস্যা, আমার নয়।”

তিনি আরও বলেন, “তবে তিনি যখনই বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করবেন, তখনই আইন আমাকে যে ক্ষমতা দিয়েছে, আমি তা প্রয়োগ করব।”

আইনমন্ত্রীর এই মন্তব্য এসেছে শেখ হাসিনার এএফপিকে দেওয়া সাক্ষাৎকার প্রকাশের এক দিন পর।

ওই সাক্ষাৎকারে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানান।

এ ছাড়া চলতি মাসের শুরুতে দেওয়া শেখ হাসিনার আরও কয়েকটি সাক্ষাৎকারেও সম্ভাব্য দেশে ফেরার বিষয়ে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এমন ইঙ্গিত পাওয়া যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা