× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৪:৫১ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৮:৪৯ পিএম

বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে পূজা উদযাপন পরিষদের বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে পূজা উদযাপন পরিষদের বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল যদি মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে, তবে জনগণ তাদের চিহ্নিত করবে।

তিনি বলেন, ধর্ম ও বর্ণের ভিত্তিতে দেশে কোনো ধরনের চক্রান্তের সুযোগ দেওয়া হবে না।

বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে পূজা উদযাপন পরিষদের বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে শুক্রবার দুপুর ১২টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তাই কোনো ধর্মের মানুষকে ব্যবহার করার চেষ্টা কিংবা ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে প্রভাবিত বা গ্রাসের যে কোনো প্রচেষ্টা ধর্মবিরোধী এবং সাম্প্রদায়িকতার শামিল।

জহির উদ্দিন স্বপন বলেন, যখনই কোনো মহল ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে সাম্প্রদায়িক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে, তখনই ধর্মপ্রাণ মানুষ সেই ধর্মব্যবসায়ীদের চিহ্নিত করবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাদের বক্তব্য জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত। যতদিন জনগণ কোনো দল বা প্রতীকের কর্মকাণ্ডকে কল্যাণকর মনে করবে, ততদিনই সেই দল ও প্রতীক জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে।

অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা