× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর দেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড. মারুফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৫:৪৭ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১৫:৫০ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন। ফাইল ছবি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন। ফাইল ছবি

একটি  স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন। 

তিনি বলেন, এই অঙ্গীকারকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। যা এখন জনগণের কাছে দৃশ্যমান। জনগণ উন্নত সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন চায়। সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আইন শৃঙ্খলার উন্নতি খুবই অপরিহার্য। এর কোনো বিকল্প নেই।

কুমিলার দাউদকান্দি  উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বৃহস্পতিবার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড.খন্দকার মারুফ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, “অপরাধীর কোনো দল নেই, আদর্শ নেই। সে তো শুধুই অপরাধী। এদের ছাড় দেয়ার সুযোগ নেই। সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমন করতে বর্তমান সরকারের নীতিগত অবস্থান অত্যন্ত কঠোর।”

জনস্বার্থ বিনষ্টকারী এসব অপরাধী আইনের ফাঁক-ফোকর দিয়ে যাতে বেরিয়ে যেতে না পারে, সে ব্যাপারে সুক্ষ্ম নজরদারি ও আইনি  ব্যবস্থা নিতে তিনি দাউদকান্দির আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান। 

সুপ্রিম কোর্টের এই আইনজীবি বলেন, “বিগত ফ্যাসিবাদ সরকার দু:শাসন, জুলুম নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করে পালিয়েছে। সেই ধ্বংস স্তুপে দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রপথিক হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। ইনশাল্লাহ, আগামী  দিনে তার নেতৃত্বে বাংলাদেশ  বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে শির উঁচু করে দাঁড়াবে।”

দাউদকান্দির ইউএনও নাছিমা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি থানার ওসি মো. সাজেদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদসহ আরও অনেকেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা