× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত মিয়ানমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১০:১৫ এএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১০:২১ এএম

সামরিক দমনপীড়ন থেকে বাঁচতে প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে আসার পঞ্চম বার্ষিকী উপলক্ষে ২০২২ সালের ২৫ আগস্ট বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে প্ল্যাকার্ড হাতে সমবেত হয় রোহিঙ্গা শরণার্থী শিশুরা। ছবি: রয়টার্স

সামরিক দমনপীড়ন থেকে বাঁচতে প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে আসার পঞ্চম বার্ষিকী উপলক্ষে ২০২২ সালের ২৫ আগস্ট বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে প্ল্যাকার্ড হাতে সমবেত হয় রোহিঙ্গা শরণার্থী শিশুরা। ছবি: রয়টার্স

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার।

একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের মধ্য থেকে প্রথম ধাপে পাঁচ হাজার জনকে প্রত্যাবাসনের বিষয়েও সম্মতি দিয়েছে দেশটি।

তবে প্রত্যাবাসন কার্যক্রম কবে শুরু হবে কিংবা পুরো প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনও কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি।

এক অনুষ্ঠানে বুধবার এসব তথ্য জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে মিয়ানমার এই সম্মতি দিয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

আনোয়ার ইব্রাহিমের ভাষ্য, মালয়েশিয়ায় দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং জনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এ সমঝোতা একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।

তিনি বলেন, অনেকেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বলেন, কিন্তু মিয়ানমার এতদিন তাদের গ্রহণে রাজি ছিল না। তাই এ বিষয়ে অগ্রগতি অর্জনে মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সমাধানে আলোচনা অব্যাহত থাকবে

আনোয়ার জানান, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে মালয়েশিয়া।

তার এ মন্তব্য আসে কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে শতাধিক রোহিঙ্গার বিক্ষোভের কয়েক দিন পর।

রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রধান মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী। তারা দীর্ঘদিন ধরে বৈষম্য, নির্যাতন এবং রাষ্ট্রহীনতার শিকার। নিরাপত্তা ও আশ্রয়ের সন্ধানে অনেকেই জীবনঝুঁকি নিয়ে সমুদ্রপথে বিভিন্ন দেশে পাড়ি জমান।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর দমন-পীড়নের মুখে কয়েক লাখ রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হন।বর্তমানে তাদের মধ্যে ১৩ লাখের বেশি বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন।

এছাড়া বিপজ্জনক সমুদ্রযাত্রার মাধ্যমে অনেক রোহিঙ্গা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও পৌঁছেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা