× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোচনায় বিএনপির ৬ নাম, শনিবার বৈঠকে চূড়ান্ত হবেন রাষ্ট্রপতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২২:০৫ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৬ ২২:১৯ পিএম

আলোচনায় বিএনপির ৬ নাম, শনিবারের বৈঠকে চূড়ান্ত হবেন রাষ্ট্রপতি। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আলোচনায় বিএনপির ৬ নাম, শনিবারের বৈঠকে চূড়ান্ত হবেন রাষ্ট্রপতি। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আগামী শনিবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। 

এ দিন রাতে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থায়ী কমিটির এই বৈঠক থেকে নতুন রাষ্ট্রপতি কে হবেন-তা চূড়ান্ত করা হবে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আগামী শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাষ্ট্রপতি চূড়ান্ত করা প্রসঙ্গে তিনি বলেন, আলোচ্যসূচির বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে নিশ্চিত করে বলতে পারব।

তবে বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্য জানিয়েছেন, শনিবারের বৈঠকেই রাষ্ট্রপতি নিয়ে ‘সিদ্ধান্ত’ আসতে পারে। 

অন্যদিকে স্থায়ী কমিটির অন্তত তিনজন সদস্যের সঙ্গে আলাপকালে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে ছয়জনের নাম উঠে এসেছে। 

এ তালিকায় আছেন-স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। এর বাইরে অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও আছে আলোচনায়।

‘শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকার কারণ দেখিয়ে গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগের সময় বঙ্গভবনে বসা মো. সাহাবুদ্দিন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সমন্বয় করে। বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। গত মঙ্গলবার তার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা