প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৯:৫২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বুধবার দুপুর ১টার দিকে একটি পিকআপ ভ্যানে ১০০ কার্টনে মোট ৬২০টি কিউ জাতের আনারস পাঠানো হয়। এগুলোর ওজন প্রায় ৭৪৮ কেজি। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩০ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য বাংলাদেশের পক্ষ থেকে জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম উপহার পাঠানো হয়েছিল। তারই সৌজন্য ফিরিয়ে দিতে এবার আনারস পাঠিয়েছে ত্রিপুরা সরকার।
আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় উপহারসামগ্রী গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী এবং আখাউড়া কাস্টম্সের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন। পরে তারা সেগুলো ঢাকা হাই কমিশনের কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেন।