× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাক অধিদপ্তরের সব কার্যালয় ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৭:০৯ পিএম

ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। ফাইল ছবি

ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। ফাইল ছবি

জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের রক্ষায় ডাক অধিদপ্তরের আওতাধীন দেশের সব কার্যালয় ও পোস্ট অফিসকে সম্পূর্ণ ধূমপান ও তামাকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

ডাক অধিদপ্তরের সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত ‘টেকসই তামাক নিয়ন্ত্রণ উদ্যোগ: ডাক অধিদপ্তরের আওতাধীন সকল কার্যালয় ও পোস্ট অফিসকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

ঘোষণায় বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধন ২০২৬) অনুযায়ী সব পাবলিক প্লেসে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

এ আইনের আলোকে ডাক অধিদপ্তরের আওতাধীন সব কার্যালয় ও পোস্ট অফিসে ধূমপান এবং যেকোনো ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহার, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এর ফলে কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রার্থীরা পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি।

সভায় জানানো হয়, গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭-এর তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৩ কোটি ৮৪ লাখ মানুষ গণপরিবহন, রেস্টুরেন্ট ও অন্যান্য জনসমাগমস্থলে পরোক্ষ ধূমপানের শিকার হন।

এ ছাড়া টোব্যাকো অ্যাটলাস ২০২৫-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয় এবং আরও কয়েক লাখ মানুষ পঙ্গুত্বের শিকার হন।

প্রধান অতিথির বক্তব্যে বিলকিস জাহান রিমি বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব শুধু ব্যক্তির স্বাস্থ্যেই সীমাবদ্ধ নয়; এটি পরিবার, কর্মক্ষেত্র, পরিবেশ ও জাতীয় উন্নয়নের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, ডাক অধিদপ্তরের এ উদ্যোগ অন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্যও অনুসরণীয় দৃষ্টান্ত হবে।

সভাপতির বক্তব্যে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, “ডাক অধিদপ্তরকে ধূমপান ও তামাকমুক্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়; এটি একটি স্বাস্থ্যকর, নিরাপদ ও জনবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকার”।

তিনি জানান, এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রায় ১০ হাজার ডাকঘরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি প্রতিদিন সেবা নিতে আসা লাখো মানুষও ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা পাবেন।

অনুষ্ঠানে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, তামাকবিরোধী মায়েদের ফোরামের আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব শিবানী ভট্টাচার্য, তামাকবিরোধী ইয়ুথ ফোরামের প্রতিনিধি এবং ডাক অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা তামাকমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা