বাসস
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৫:৫৭ পিএম
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি
সুনির্দিষ্ট মামলা না থাকলে কোনো আসামিকে গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট), গ্রেপ্তার করা কিংবা কোনো প্রকার হয়রানি না করতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এ সংক্রান্ত হাইকোর্টের রায়ের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়ে বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেয়।
এ দিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অপর পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
সুনির্দিষ্ট মামলা না থাকলে কোনো আসামিকে গ্রেপ্তার দেখানো, গ্রেপ্তার করা কিংবা কোনো প্রকার হয়রানি না করতে আদেশ দেয় হাইকোর্ট। সেই সঙ্গে রুল জারি করে উচ্চ আদালত।