× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বৃহস্পতিবার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১২:৪৭ পিএম

জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি। ছবি: বাসস

জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি। ছবি: বাসস

দেশের জন্য আত্মত্যাগকারী বীরদের স্মরণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার ঢাকায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী এবং স্মৃতিচারণমূলক আলোচনা সভা।

ঢাকার ১১২ সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবনের তৃতীয় তলার মিলনায়তনে (কক্ষ নম্বর: ৩১৪) সকাল ১০টায় এই কর্মসূচি শুরু হবে।

অনুষ্ঠানটির সময়সূচি ও আমন্ত্রিত অতিথিদের তালিকা চূড়ান্ত করে ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) মো. শাহ আলম স্বাক্ষরিত এই আমন্ত্রণপত্র অনুযায়ী, সকাল ১০টায় জুলাই শহিদ দিবস বিষয়ক বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন এবং আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা ঘটবে।

এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলমের স্বাগত বক্তব্যের পর প্রদর্শিত হবে একটি বিষয়ভিত্তিক প্রামাণ্যচিত্র।

এবারের আলোচনা সভায় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা ডা. জায়েদ উল রহমান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইমরান ইবনে চৌধুরী।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন।

আলোচনা পর্ব ও অতিথিদের মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্যের পর দুপুর ১২টা ১০ মিনিটে একটি বিষয়ভিত্তিক সাংস্কৃতিক ও সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা