প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ২২:৩৩ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬ ০১:৪৯ এএম
বাঁ থেকে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন-এর উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। ছবি : সংগৃহীত
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে রাজধানীতে দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন করা হয়েছে। শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সহযোগিতা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সার্বিক সহায়তায় উত্তরা সেক্টর-১৭ লেকসাইড এলাকায় এ বনায়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
মিয়াওয়াকি
পদ্ধতিতে গড়ে তোলা এ বনাঞ্চলের লক্ষ্য হলো নগর পরিবেশে সবুজায়ন বৃদ্ধি, বায়ুদূষণ
ও তাপমাত্রা কমানো এবং নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যকর, পরিবেশবান্ধব ও প্রশান্ত উন্মুক্ত
স্থান তৈরি করা।
উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর
চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট
ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর
রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন-এর উপ-নির্বাহী
পরিচালক ইমরান আহমেদ।
প্রধান
অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, একটি সবুজ,
টেকসই ও জলবায়ু-সহনশীল ঢাকা গড়ে তোলা এখন সময়ের দাবি। এ ধরনের উদ্যোগে মিয়াওয়াকি
বনায়ন একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। স্থানীয় জনগণ, আর্থিক প্রতিষ্ঠান
এবং সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন,
‘রাজউকের সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ার অঙ্গীকার বাস্তবায়নে সহযোগিতা করার জন্য শক্তি ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
বিশেষ
অতিথি সৈয়দ মাহবুবুর রহমান দ্রুত নগরায়নের এ সময়ে সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বলেন,
‘আমি যখন ছোট ছিলাম, তখন ঢাকা ছিল অনেক বেশি সবুজ। খোলা জায়গা আর গাছপালায় ভরা সেই
শহর ছিল আরও বাসযোগ্য। আমাদের শহর যত বিস্তৃত হচ্ছে, ততই এ ধরনের মিয়াওয়াকি আরবান
ফরেস্ট আমাদের মনে করিয়ে দেয় যে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে একসঙ্গে এগিয়ে নিতে
হবে।’
অনুষ্ঠানের
সভাপতি এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন-এর
উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, জলবায়ু কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে
প্রতিষ্ঠানটির অঙ্গীকার অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘গাছ লাগানোই শেষ কথা নয়, বরং সঠিকভাবে
পরিচর্যা করাই সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের অভিজ্ঞতা বলে, প্রথম দুই বছর যত্ন নেওয়া
গেলে এই গাছগুলো ভবিষ্যতে একটি ঘন বনাঞ্চলে পরিণত হবে, যা প্রজন্মের পর প্রজন্ম মানুষ
ও পরিবেশের উপকারে আসবে।’
অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, প্রধান প্রকৌশলী
(প্রকল্প ও নকশা) মোহাম্মদ মুজাফফর উদ্দিন, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আমিনুর
রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং
বিভাগের প্রধান মোহাম্মদ মামুন ফরুক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী এবং ব্যাংকিং খাতের প্রতিনিধিরা।
২,২৮৫
বর্গমিটার এলাকাজুড়ে গড়ে তোলা এ মিয়াওয়াকি বনভূমিতে ৯৩টি দেশীয় ফলজ, ফুলজ ও ঔষধি
প্রজাতির মোট ৬১০০টি চারা রোপণ করা হয়েছে। উদ্যোক্তাদের মতে, এ উদ্যোগটি টেকসই উন্নয়ন,
পরিবেশ সংরক্ষণ এবং নগরবাসীর জীবনমান উন্নয়নে প্রকৃতিনির্ভর সমাধান বাস্তবায়নের লক্ষ্যে
সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর যৌথ অঙ্গীকারেরই প্রতিফলন।
প্রবা