× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৮:৩০ পিএম

পুলিশ সদর দপ্তর। ছবি: মিলন মন্ডল

পুলিশ সদর দপ্তর। ছবি: মিলন মন্ডল

পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি ও তদবিরের নামে প্রতারণার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ধরনের প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

পুলিশ সদর দপ্তর থেকে মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে এবং বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টা চালাচ্ছে—এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।

পুলিশ সদর দপ্তরের ভাষ্য, প্রতারক চক্র এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে একদিকে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তাদের মর্যাদাহানি করছে।

এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো আইডিতে কোনো সরকারি কর্মকর্তার ছবি থাকলেই সেটি ওই কর্মকর্তার প্রকৃত মোবাইল নম্বর বা অ্যাকাউন্ট—এমনটি নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই। তাই এ ধরনের বার্তায় সাড়া না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

কেউ এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পাশাপাশি সাইবার পুলিশ সেন্টার (সিআইডি) অথবা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ ধরনের প্রতারণার সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা