প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৭:০০ পিএম
প্রতীকী ছবি
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকাগুলোতে গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।
মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোর আকস্মিক কারিগরি ত্রুটির কারণে এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়েছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর টার্মিনালগুলো থেকে রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে।
এতে তিতাস গ্যাস অধিভুক্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সব শ্রেণির গ্রাহক—আবাসিক, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকছে।
সাময়িক এই সমস্যার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।