× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাগার থেকে ভিডিও কলের দাবি ভুয়া: কারা অধিদপ্তর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৫:৩৩ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১৫:৪২ পিএম

বাংলাদেশ কারা অধিদপ্তরের লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কারা অধিদপ্তরের লোগো। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা দিচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা’ শিরোনামের একটি ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে কারা অধিদপ্তর।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার বলা হয়, ভিডিওতে দেখা ব্যক্তি কারাগারের ভেতর থেকে ভিডিও কলে কথা বলেছেন- এমন দাবি সঠিক নয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর লক্ষ্মীপুর আদালতে নেওয়ার সময় ওই ব্যক্তি ভিডিও কলে কথা বলেন। পরে অন্য একটি অজ্ঞাত স্থান থেকে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। সেটিকে কারাগারের ভেতরের ভিডিও বলে প্রচার করা, যা সম্পূর্ণ অসত্য।

কারা অধিদপ্তর জানায়, এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে কারাগার সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

কারা কর্তৃপক্ষের দাবি, কারাগারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে এবং সেখানে মোবাইল ফোন ব্যবহার বা ভিডিও কল করার কোনও সুযোগ নেই।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যথাযথ যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ বা ভিডিও প্রচার করা অনুচিত। এতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে কারা অধিদপ্তর।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা