আবু সাঈদ মো. কামরুজ্জামান। ফাইল ফটো
অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামানকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতির পর তাকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ১৮ ব্যাচের কর্মকর্তা।
প্রকৌশলী কামরুজ্জামান বর্তমানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন।