× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার লক্ষণ নেই: সিটিটিসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৯:০৯ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের লোগো। ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের লোগো। ফাইল ছবি

দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।

রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তবে সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা ঠেকাতে অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য ও নিজস্ব ডেটাবেসের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলেও তিনি। 

সাম্প্রতিক সময়ে কেরানীগঞ্জসহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ও সর্বশেষ মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতরে বোমাসদৃশ বস্তু উদ্ধারের প্রেক্ষিতে দেশে উগ্রবাদী তৎপরতা বাড়ছে কি না—এমন প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, ‘এ মুহূর্তে সে ধরনের কোনো আশঙ্কাজনক পরিস্থিতি দেখছি না। আমরা অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য এবং আমাদের নিজস্ব ডাটাবেইসের মাধ্যমে উগ্রবাদী তৎপরতা নিয়মিত নজরদারি করছি। কোথাও কোনো তথ্য বা সংবাদ পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই এমন কিছু বলার সুযোগ নেই। তবে দেশের মধ্যে আশঙ্কাজনক কোনো লক্ষণ আমরা দেখছি না।’

মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে মোহাম্মদ শামসুল হক বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোম ডিসপোজাল ইউনিট মোতায়েন করে। বিষয়টি বর্তমানে ডিএমপির মতিঝিল বিভাগের পুলিশ তদন্ত করছে।’

তিনি আরও বলেন, ‘তদন্ত শেষ হওয়ার আগে কারা জড়িত বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত শেষ হলে বিষয়টি পরিষ্কার হবে।’

সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ সংক্রান্ত মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সিটিটিসি প্রধান বলেন, ‘গ্রেপ্তারের বিস্তারিত পরিসংখ্যান পরে জানানো হবে। তবে আলোচিত ফাতা কমব্যাট মামলায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও জানান, তদন্তে আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় অভিযান আগের মতোই চলবে বলে আশ্বস্ত করেন সিটিটিসি প্রধান। তিনি বলেন, ‘সম্ভাব্য যেকোনো উগ্রবাদী তৎপরতার তথ্য পেলেই তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা