× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ম নয়, অপব্যাখ্যাই বিশ্বকে রক্তাক্ত করছে: সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

যুক্তরাষ্ট্র প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৩:১৮ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৬ ১৩:৪২ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে শনিবার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে বক্তব্য দেন ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। ছবি: ভিডিও থেকে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে শনিবার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে বক্তব্য দেন ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। ছবি: ভিডিও থেকে

ধর্ম নয়, ঘৃণার অপব্যাখ্যাই আজ বিশ্বকে রক্তাক্ত করছে বলে মন্তব্য করেছেন দরবারে গাউছুল আযম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন ও সুফি ইউনিটি ফর ইন্টারন্যাশনাল সলিডারিটির  (এসইউআইএস) প্রেসিডেন্ট হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে শনিবার অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ব্রুকলিনের ‘জালসা’ কনভেনশন হলে “লাভ এন্ড মার্সি-দ্য ম্যাসেজ অব অল দ্য প্রফেটস (এ.)” প্রতিপাদ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, “আল্লাহর সব নবী-রাসূল (আ.) মানবজাতিকে ভালোবাসা, ন্যায়বিচার ও মানবকল্যাণের শিক্ষা দিয়েছেন। কিন্তু ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে কিছু চরমপন্থী গোষ্ঠী বিশ্বজুড়ে ঘৃণা ও সহিংসতা ছড়াচ্ছে। ধর্ম নয়, ঘৃণার অপব্যাখ্যাই আজ বিশ্বকে রক্তাক্ত করছে।” 

তিনি গাজাসহ বিশ্বের সব যুদ্ধ ও নিরপরাধ মানুষের প্রাণহানি বন্ধে বিশ্বনেতাদের কার্যকর ভূমিকার আহ্বান জানান।

সম্মেলনে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে উগ্রবাদ, ঘৃণা ও সহিংসতা ছড়ানোর বিরুদ্ধে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় নেতা, গবেষক, শিক্ষাবিদ ও কমিউনিটি ব্যক্তিত্বরা।

একই সঙ্গে গাজাসহ বিশ্বের সব সংঘাত, মানবাধিকার লঙ্ঘন ও নিরীহ মানুষের রক্তপাত বন্ধে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের দাবি জানানো হয়।

সম্মেলনে গ্লোবাল সিকিউরিটি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. আহমদ মুহিউদ্দীন (জনাথন গ্র্যানফ), ইসলামিক ফোরাম অব কানাডার প্রেসিডেন্ট শায়খ ফয়সাল হামিদ আব্দুর রাজ্জাক, আহলে সুন্নাত ওয়াল জামাআত ইউএসএর প্রেসিডেন্ট আল্লামা সৈয়দ জুবায়ের আহমদ, শাহজাদা সৈয়দ মেহবুব-এ মইনুদ্দীন আল-হাসানী, শাহজাদা শায়খ সৈয়দ মাশুক মইনুদ্দীন আল-হাসানীসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ধর্মীয় ও কমিউনিটি নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মুহাম্মদ ফারুক ও ক্বারী সৈয়দ মুস্তানজিদ বিল্লাহ রাব্বানী।

সম্মেলনের শেষ পর্বে বিশ্বশান্তি, বাংলাদেশের সমৃদ্ধি এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের নিরাপত্তা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা