× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গভবন ছাড়লেন পদত্যাগী রাষ্ট্রপতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৫:৩৯ পিএম

বঙ্গভবন ছাড়লেন পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: ফোকাস বাংলা

বঙ্গভবন ছাড়লেন পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: ফোকাস বাংলা

পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন। 

তিনি বঙ্গভবন থেকে ঢাকার গুলশানে তার নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রবিবার দুপুর ২টা ২৫ মিনিটে রওনা হন।

এর আগে গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। 

সংবিধান অনুযায়ী পাঁচ বছর মেয়াদের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন দায়িত্ব পালনের ৩ বছর ৩ মাস মাথায় পদত্যাগ করলেন। 

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে নেতৃত্ব দেন। বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে রবিবার তার দীর্ঘদিনের সরকারি অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

এ দিন মো. সাহাবুদ্দিনের বিদায়ে বঙ্গভবনের নিয়ম অনুযায়ী তাকে যথাযথ নিরাপত্তা ও প্রটোকলসহ বিদায় জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা