× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেমিকন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১২:২৩ পিএম

ঢাকার নভোথিয়েটারে শনিবার আয়োজিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

ঢাকার নভোথিয়েটারে শনিবার আয়োজিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার সেমিকন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছে। 

তিনি বলেন, এ খাতের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের কাঁচামালের ওপর আরোপিত কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যাতে দেশের সেমিকন্ডাক্টর শিল্প আরও এগিয়ে যেতে পারে।

ঢাকার নভোথিয়েটারে শনিবার আয়োজিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন কোনো একক মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি একটি সম্মিলিত জাতীয় মিশন। এ খাতকে এগিয়ে নিতে সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্পখাত এবং প্রবাসী বিশেষজ্ঞসহ সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, সরকার এমন একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায়, যা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই সম্মেলনের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা তুলে ধরাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব বর্তমানে এমন এক সন্ধিক্ষণে রয়েছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও স্বয়ংক্রিয় প্রযুক্তির সমন্বয়ে চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের ভিত্তি তৈরি হচ্ছে। এ প্রেক্ষাপটে সেমিকন্ডাক্টর শুধু একটি শিল্প নয়, বরং আধুনিক সভ্যতার অন্যতম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, মোবাইল ফোন, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ডাটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক শিল্পকারখানা এবং মহাকাশ স্যাটেলাইট—প্রায় প্রতিটি প্রযুক্তিনির্ভর ক্ষেত্রেই সেমিকন্ডাক্টর অপরিহার্য।

প্রধানমন্ত্রী জানান, বিশেষজ্ঞদের মতে, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারের আকার প্রায় এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তিনি বলেন, এ বিশাল বাজার বাংলাদেশের জন্য একটি অপার সম্ভাবনার ক্ষেত্র।

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের তিন হাজারের বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা