× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ: সত্য হলো সাংবাদিক নাজমুস সাকিবের স্ট্যাটাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ২২:০৬ পিএম

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকাকালীন বঙ্গভবনে তার সঙ্গে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক নাজমুস সাকিব। ছবি: নাজমুস সাকিবের সৌজন্যে

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকাকালীন বঙ্গভবনে তার সঙ্গে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক নাজমুস সাকিব। ছবি: নাজমুস সাকিবের সৌজন্যে

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর তিন দিন আগে সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি সামনে এনেছিলেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক নাজমুস সাকিব। পদত্যাগের ঘটনায় তার কথার প্রতিফলন পাওয়া গেছে। 

সাকিব দিনক্ষণ উল্লেখ করে জানিয়েছিলেন, ২৫ জুলাইয়ের মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করবেন। 

তিনি জানিয়েছিলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ দায়িত্বভার গ্রহণ করবেন। 

নাজমুস সাকিব তার আলোচিত ফেসবুক পোস্টে লিখেছিলেন, “রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর সম্ভাব্য পদত্যাগ নিয়ে আমি যা জানতে পেরেছি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু অধ্যায়ের অবশেষে সমাপ্তি ঘটতে যাচ্ছে। তাকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার কথা। বলা হয়েছে ২৫ জুলাইয়ের আগেই তিনি যেন এই পদত্যাগপত্রে সই করেন। অর্থাৎ এবারের ৫ আগস্টের আগেই দেশ একজন নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে”।   

আলোচিত এ সাংবাদিক বলেছিলেন, “সম্ভাব্য অনেকের নাম নিয়ে গুঞ্জন থাকলেও বলা হয়েছে শেষ মুহূর্তে যদি ‘সরকার’ কাউকে তার রিপ্লেসমেন্ট হিসেবে নিশ্চিত করতে না পারে, তাহলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকেই হয়তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে হতে পারে। পরবর্তীতে হয়তো সুবিধাজনক সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা অন্য কাউকে এই পদের জন্য সরকার বিবেচনা করবেন”। 

গোয়েন্দা সূত্রের বরাতে তিনি জানিয়েছিলেন, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে আপত্তি জানিয়ে আসছিল। ৫ আগস্টের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে জামায়াত বা সমমনা দলগুলো ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে, এ রকম তথ্য সরকারের কাছে আছে। মূলত এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্রপতির বিষয়ে আর ঝুঁকি নিতে চায়নি। 

স্ট্যাটাসের ফুটনোটে সাকিব লিখেছিলেন, “ব্যক্তিগতভাবে আমি রাষ্ট্রপতি হিসেবে জনাব মো. সাহাবুদ্দিন চুপ্পুকে একজন সজ্জন মানুষ হিসেবেই দেখেছি। তিনি দেশের ক্রান্তিকালে, ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে না পারলে বিপ্লবী সরকার গঠন করে দেশকে অস্থিতিশীল করার মতলবে ছিল কিছু উগ্রবাদী গোষ্ঠী। 

“সেই প্রচেষ্টা দমন করে আজকে বিএনপির যেই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছে, সে ক্ষেত্রে জনাব মো. সাহাবুদ্দিন চুপ্পুর কিছুটা হলেও অবদান আছে। আমি রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করছি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা