× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি: স্পিকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৯:৫২ পিএম

রাষ্ট্রপতির পদত্যাগপত্র পেয়ে বিকাল সাড়ে ৫টায় জাতীয় সংসদে সংবাদ সম্মেলনে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাষ্ট্রপতির পদত্যাগপত্র পেয়ে বিকাল সাড়ে ৫টায় জাতীয় সংসদে সংবাদ সম্মেলনে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। শুক্রবার বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রাষ্ট্রপতির পদত্যাগপত্র পেয়ে বিকাল সাড়ে ৫টায় জাতীয় সংসদে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন বলে জানান। তা ছাড়া তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সম্প্রতি তার স্বাস্থ্য পরিক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে পড়েন।

এসব রোগের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তা ছাড়া তার দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন বলেও পদত্যাগপত্রে লিখেছেন। 

স্পিকার বলেন, তিনি গুরুতর অসুস্থ। বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কারণে শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় তিনি পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রের সঙ্গে মেডিকেল কোন সার্টিফিকেট দিয়েছেন? এটি আসলে কাগজে-কলমে অসুস্থতা না জেনুইন অসুস্থতা এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, “বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এরসঙ্গে দেশের ভালো-মন্দ জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ তিনি অসুস্থ হতেই পারেন। তিনি রোগেরও নাম জানিয়েছেন। লিখিতভাবে প্রকাশ করেছেন কী কী রোগে ভুগছেন।

“তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় তার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা সম্ভব নয়। এতে যেখানে তিনি নিজেই অসুস্থতার কথা দাবি করেছেনে সেখানে ডাক্তারের কাগজপত্রের প্রয়োজন নেই। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো”।

তিনি আরও বলেন, “কোন ধরনের বিশৃঙ্খলা, বিরোভ মনোভাব বা কনিউফশন না ঘটে। এর আগেও বিভিন্ন কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানীয় রাষ্ট্রপতি। তিনি পদত্যাগ করতেই পারেন এবং এ চেয়ার কখনো শূন্য থাকে না। আমি স্পিকার হিসেবে সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি”।  

স্পিকার বলেন, “রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগ করে থাকে। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করে থাকেন। আর আমাকে আপনারা স্পিকারের দায়িত্ব পালন করতে দেখছেন। তা ছাড়া গত ৪০ বছর যাবত আমি রাজনীতি করছি”। 

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে।

এদিকে স্পিকারের কাছে দেওয়া পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন লেখেন, আমি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে ২০২৩ খ্রি. সনের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং অদ্যাবধি নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করছি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ৫ই আগস্ট ২০২৪ সনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ক্ষমতাবলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি।

অতঃপর বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে।

তিনি লেখেন, নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোন সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।

রাষ্ট্রপতি লেখেন, আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরিক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই।

রোগ সমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন। এমতাবস্থায়, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি।

এদিকে স্পিকার সংবাদ সম্মেলনে জানান, তিনি স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন যদি প্রয়োজন হয়। তেমনিভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় স্পিকার হিসেবে দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। শপথে বর্ণিত থাকে যখন স্পিকারের পদ শূন্য থাকে তখন ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করবেন। 

তিনি বলেন, আজ দেশে ফিরে নানা ধরনের কথা শুনছি। দেখা গেল যে এটিই প্রকৃত। তিনি শারীরিক অসামর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি। আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত সরকার হয়েছে। তার প্রতি তিনি সমর্থন ও শ্রদ্ধা জানিয়েছেন সব সময়ই।   

রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা হবে কিনা এ ধরনের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমি কোন মন্তব্য করবো না। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা