× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যপ্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৭:৪২ পিএম

খাবারের সন্ধানে লোকালয়ে আসা বন্যহাতি। শেরপুরের গারো পাহাড়ে ছবি: হাসান মাহমুদ

খাবারের সন্ধানে লোকালয়ে আসা বন্যহাতি। শেরপুরের গারো পাহাড়ে ছবি: হাসান মাহমুদ

দেশের সংকটাপন্ন বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ, বন্য প্রাণীর সুরক্ষা ও দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানমকে প্রধান করে ১০ সদস্যবিশিষ্ট ওয়াইল্ডলাইফ কমিশন গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদের সভায় বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিশাখা–২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে আছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, দুবাই সাফারি পার্কের সাবেক প্রিন্সিপাল বন্য প্রাণী বিশেষজ্ঞ মোহাম্মদ আলী রেজা খান, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আশরাফুল হক নোবেল ও প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএন–এর বাংলাদেশ প্রতিনিধি। বাংলাদেশসম্পর্কিত খবর

এ ছাড়া আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান ও বন অধিদপ্তরের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন।

প্রজ্ঞাপনে কমিশনের কার্যপরিধির বর্ণনা দিয়ে বলা হয়েছে, এ কমিশন হাতিসহ অন্য বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণের উন্নয়ন, ব্যবস্থাপনা ও সুরক্ষার লক্ষ্যে অবৈধভাবে দখলকৃত বন বিভাগের জমি পুনরুদ্ধারের বিষয়সহ সার্বিক বিষয়ে পরামর্শ দেবে।

এর বাইরে সুন্দরবনের বাঘের সংখ্যা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বন্য প্রাণীর খাদ্য নিশ্চিতে ফলদ গাছ রোপণের পরিকল্পনাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণে পরামর্শ প্রদান, হাতিসহ অন্যান্য বন্য প্রাণীর সঙ্গে মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিতে সচেতনতা তৈরির লক্ষ্যে কমিশন কাজ করবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা খানম বলেন, সরকার একটি কমিশন গঠন করেছে। হাতি, বাঘসহ অন্যান্য বন্য প্রাণীর সুরক্ষা, আবাসস্থল উন্নয়ন ও মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এ কমিশন কাজ করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা