× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৬:৩৯ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৬ ১৯:২৪ পিএম

মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

কয়েক দিনের জল্পনাকে সত্যি করে শুক্রবার পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে এরই মধ্যে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

বঙ্গভবনের ঘনিষ্ঠ একটি সূত্র প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে বিকাল ৫টায় সংবাদ সম্মেলন করেছেন স্পিকার।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি জাতীয় দৈনিকের সঙ্গে ফোনে কথা বলেন মো. সাহাবুদ্দিন। এ সময় পদত্যাগ করছেন কি না- এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি সংক্ষেপে বলেন, “দেখতে পাবেন...প্রশ্নটা বিব্রতকর।”

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, “এটা পুরোপুরি ভিত্তিহীন। কারও যদি মাথা খারাপ হয়, সে এ ধরনের কথা বলতে পারে।”

নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি তখন মৃতপ্রায়, চিকিৎসাধীন ছিলাম। এটা একেবারে ভিত্তিহীন ও বানানো কথা, এটাই বলতে পারি।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা