× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে চাকরিচ্যুতির চাপের অভিযোগে নিন্দা বিএসআরএফের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২২:৫২ পিএম

বিএসআরএফ এর লোগো

বিএসআরএফ এর লোগো

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) স্থায়ী সদস্য ও দৈনিক আগামীর সময়-এর ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যাফেয়ার্স এডিটর মাহবুব আলম লাবলুকে চাকরিচ্যুতির চাপ, মামলার হুমকি ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। 

বিএসআরএফের এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার এ নিন্দা জানানো হয়।  একই সঙ্গে সংগঠনটি এ ঘটনার প্রতিবাদও জানিয়েছে।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে প্রকাশিত অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদনের কারণে কোনো সাংবাদিককে চাকরিচ্যুতির চাপ দেওয়া, মামলার ভয় দেখানো বা অন্য কোনোভাবে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের স্বাধীন ও নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের দায়িত্ব। কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে আপত্তি থাকলে তার আইনগত ও নীতিগত প্রতিকারের সুযোগ রয়েছে। কিন্তু একজন সাংবাদিককে ভয়ভীতি, চাকরিচ্যুতির চাপ বা হয়রানির মাধ্যমে সংবাদ প্রকাশে নিরুৎসাহিত করার চেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত।

বিএসআরএফ নেতারা মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে সব ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা