× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরবের বিরুদ্ধে হুতির নৌ-অবরোধের নিন্দা বাংলাদেশের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ২২:২১ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ২২:২৮ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সৌদি আরবের বিরুদ্ধে হুতির ঘোষিত নৌ-অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 

সরকার মনে করে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট এবং আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ সরকার হুতির পক্ষ থেকে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছে।

“এ ধরনের পদক্ষেপ অঞ্চলে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যের স্বাভাবিক প্রবাহের জন্য হুমকি সৃষ্টি করে।”

নৌ চলাচলের স্বাধীনতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (আনক্লস) অনুযায়ী লোহিত সাগরসহ আন্তর্জাতিক সমুদ্রপথে বৈধ ও বাধাহীন নৌ-চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রণালয় বৈশ্বিক অর্থনীতির জন্য লোহিত সাগরের গুরুত্ব তুলে ধরে একে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ করিডোর লোহিত সাগরে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্বের মানুষের জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি ডেকে আনবে।”

এ প্রেক্ষাপটে বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলকারী সব নাবিক ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

ঢাকা সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে-এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া পরিস্থিতির আরও অবনতি রোধে সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনৈতিক উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ সম্পৃক্ততার মাধ্যমেই সংঘাতের টেকসই সমাধান সম্ভব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা