× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফের মৃত্যুতে কৃষিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৮:৩৪ পিএম

বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল রউফ সরকারের মৃত্যুতে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর শোক প্রকাশ করেছেন। ফাইল ছবি

বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল রউফ সরকারের মৃত্যুতে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর শোক প্রকাশ করেছেন। ফাইল ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবু বকর সরকারের পিতা বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল রউফ সরকারের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর শোক প্রকাশ করেছেন।

ঢাকার ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

যৌথ শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল রউফ সরকারের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ তার কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন গর্বিত মুক্তিযোদ্ধাকে হারালো।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা