× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত প্রতিদিনের বাংলাদেশের প্রকাশক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম

ঘরোয়া আয়োজনে সোমবার রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর প্রকাশক কাউসার আহমেদ অপুর জন্মদিন উদযাপন করেন প্রতিষ্ঠানটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি: ফাহিম ফয়সাল সৌরভ/প্রতিদিনের বাংলাদেশ

ঘরোয়া আয়োজনে সোমবার রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর প্রকাশক কাউসার আহমেদ অপুর জন্মদিন উদযাপন করেন প্রতিষ্ঠানটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি: ফাহিম ফয়সাল সৌরভ/প্রতিদিনের বাংলাদেশ

জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর প্রকাশক কাউসার আহমেদ অপু। 

রাজধানীর কুড়িল বিশ্বরোডে রংধনু গ্রুপের প্রধান কার্যালয়ে সোমবার বিকেলে প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়।

জন্মদিন উপলক্ষে প্রকাশককে প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানান সম্পাদক মারুফ কামাল খান। ওই সময় উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা, নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু, হেড অব নিউজ কামরুল হাসান খান, চিফ রিপোর্টার আবু কাওসারসহ প্রতিষ্ঠানটির সাংবাদিক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

জন্মদিন উপলক্ষে ঘরোয়া আয়োজনে কেক কাটার আগে কাউসার আহমেদ অপু বলেন, ‘আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিদিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ইতোমধ্যে আমরা নতুন করে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। এর ফলে পত্রিকার কার্যক্রম ও পরিধি বৃদ্ধি পাবে। পাঠকদের প্রত্যাশা পূরণ হবে।’ 

ওই সময় তিনি সম্পাদক মারুফ কামাল খানের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমরা সম্পাদকের নেতৃত্বে পত্রিকাটিকে আরও পাঠকবান্ধব করে তুলব।’ 

পাশাপাশি নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু ও ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলার নেতৃত্বের প্রশংসাও করেন তিনি। 

পত্রিকাকে পাঠকসমৃদ্ধ করতে সবার পরামর্শ ও সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন প্রকাশক। ওই সময় উপস্থিত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। 

এর আগে গ্রিন টেলিভিশনের সাংবাদিক ও বিভিন্ন স্তরের কর্মীরা তার জন্মদিন উদযাপন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা