× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিবন্ধন পেল অনলাইন নিউজ পোর্টাল বাংলা পোস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২১:০৬ পিএম

ছবি: বাংলা পোস্টের সৌজন্যে

ছবি: বাংলা পোস্টের সৌজন্যে

সরকারি নিবন্ধন পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলা পোস্ট ডটকম। 

তথ্য অধিদপ্তর (পিআইডি) পোর্টালটিকে সোমবার আনুষ্ঠানিক নিবন্ধন সনদ দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি বিভিন্ন সংস্থার যাচাই-বাছাই শেষে তথ্য মন্ত্রণালয় বাংলা পোস্টকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে তথ্য অধিদপ্তরে চিঠি পাঠানোর পর নির্ধারিত ফি জমা দিয়ে নিবন্ধন সনদ নিয়েছে কর্তৃপক্ষ।

বাংলা পোস্টের সম্পাদক মাসউদুল হক এক প্রতিক্রিয়ায় বলেন, “অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সরকারি নিবন্ধন পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মাইলফলক। অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছি, যা আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

তিনি বলেন, “এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি পাঠকের বিশ্বাস অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “শুধু সংবাদ প্রকাশেই নয়, মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও আধুনিক ও মানসম্মত কনটেন্ট তৈরির মাধ্যমে এগিয়ে থাকতে চাই। সত্য, বিশ্বাসযোগ্যতা এবং প্রযুক্তিনির্ভর উপস্থাপনাকে সমান গুরুত্ব দিয়ে আমরা পাঠকের পাশে থাকার অঙ্গীকার করছি।”

নির্ভীক অনুসন্ধানী সাংবাদিকতার অঙ্গীকার আর আধুনিক প্রযুক্তির সর্বাধিক ব্যবহার করে বাংলা পোস্ট ২০২৪ সালের ২৭ এপ্রিল পরীক্ষামূলক যাত্রা শুরু করে। মাল্টিমিডিয়া এই পোর্টালে রয়েছে দেশ-বিদেশের প্রতি মুহূর্তের সংবাদ। আছে বিশেষ প্রতিবেদন, বিনোদন, খেলাধুলা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প-সংস্কৃতিসহ নানা আয়োজন। সংবাদের পাশাপাশি লাইভ কাভারেজ, ভিডিও কনটেন্ট ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও গ্রহণযোগ্যতা তৈরি করেছে বাংলা পোস্ট।

দুই বছরে সংবাদের বস্তুনিষ্ঠতায় বাংলা পোস্ট ছিল অবিচল। এর প্রতিদানও পাঠক ও বোদ্ধা মহল দিয়েছেন। শুধু জনপ্রিয়তা নয় এখন আস্থার শক্ত ভীতের ওপর ধীরে ধীরে দাঁড়াচ্ছে পোর্টালটি। 

বাংলা পোস্টের অর্থায়নে রয়েছে মেহনুর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেহনুর প্রোপার্টিস লিমিটেড (এমপিএল)।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা