× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে পাঁচ প্রতিযোগিতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ১২:০৮ পিএম

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে পাঁচ বিভাগে প্রতিযোগিতার আয়োজন মাউশি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে পাঁচ বিভাগে প্রতিযোগিতার আয়োজন মাউশি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে পাঁচ বিভাগে প্রতিযোগিতার আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্বাচিত সেরাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সংসহ মোট পাঁচ বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অধিদপ্তরের আওতাধীন দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।

মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ করে অংশগ্রহণকারীদের তৈরি কাজ [email protected] ঠিকানায় পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিটিতে আরও উল্লেখ করা হয়েছে, লোগো পিএনজি, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে জমা দিতে হবে। রিলসের ক্ষেত্রে ভিডিওর লিংক পাঠাতে হবে এবং সেটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ফুটবল খেলা-সংক্রান্ত হতে হবে।

এর পাশাপাশি থিম সং ওয়ার্ড ও পিডিএফ উভয় ফরম্যাটে জমা দিতে হবে। এবং মাসকট ও স্লোগানও ইমেইলে পাঠাতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি সচল মোবাইল নম্বর ও পূর্ণাঙ্গ যোগাযোগের ঠিকানা সংযুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা আগে লোগো, রিলস বা থিম সং জমা দিয়েছেন, তাদের একই বিষয় নতুন করে পাঠানোর প্রয়োজন নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা