প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২০:৫১ পিএম
ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহিদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে কথা বলেন অনুষ্ঠানে আগত অতিথিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শহিদদের পথ ধরেই বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান।
ঢাকায় ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত ‘জুলাই শহিদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে রবিবার তিনি এসব কথা বলেন।
মারুফ কামাল খান বলেন, দুঃসহ ফ্যাসিবাদের দেড় দশকব্যাপী বাংলাদেশে যে ক্ষতচিহ্ন সৃষ্টি করে গেছে, সেই ক্ষতচিহ্ন মুছে একটি নতুন সমাজ, একটি নতুন রাষ্ট্রের অবকাঠামো গড়ে তুলতে যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামকে সফল করতে যারা জীবন দিয়েছেন— তারা চিরদিন আমাদের স্মৃতিপটে অমলিন থাকবেন। তাদের পথ ধরে আমরা সঠিক পথে এগিয়ে যাব।