× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নতুন নির্দেশনা

বাসস

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২০:২২ পিএম

 ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা মহানগরের বিশেষ করে নির্ধারিত নীরব এলাকায় স্পষ্টভাবে সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। 

ডিএমপি হেডকোয়ার্টার্সে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে রবিবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এ নির্দেশনা দেন। 

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, আধুনিক ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে ডিএমপি এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রমের সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

এ সময় ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত তুলে ধরেন।

ডিএমপি কমিশনার উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নগরবাসীকে আরও উন্নত ও মানসম্মত ট্রাফিক সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, শব্দদূষণ শুধু পরিবেশের জন্যই নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি গুরুতর সমস্যা। নীরব এলাকায় স্পষ্টভাবে সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে হবে।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা