× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের পাশে ইইউ ও জি৭৭

বাসস

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৩:৩৫ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

ইইউ ও জি৭৭ এলডিসি উত্তরণে ভবিষ্যতেও বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। গ্রাফিক্স: বাসস

ইইউ ও জি৭৭ এলডিসি উত্তরণে ভবিষ্যতেও বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। গ্রাফিক্স: বাসস

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং গ্রুপ অব সেভেনটি সেভেন অ্যান্ড চায়না (জি৭৭)। 

একই সঙ্গে তারা এ প্রক্রিয়ায় ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

ঢাকায় প্রকাশিত শুক্রবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতিসংঘ সদর দপ্তরে পৃথক দুটি বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের আলোচনা অনুষ্ঠিত হয়।

সফরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী, এলএফএমইএবির সভাপতি সৈয়দ নাসিম মনজুর এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, দেশ বর্তমানে অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট এবং চলমান সংস্কার কার্যক্রমের কারণে কাঠামোগত পরিবর্তনগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়নে অতিরিক্ত সময় প্রয়োজন।

তিনি জানান, সরকার সুশাসন জোরদার, আর্থিক খাতের সংস্কার, অবকাঠামো উন্নয়ন, দেশীয় সম্পদ আহরণ বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে দৃঢ়ভাবে কাজ করছে।

প্রস্তুতিকাল বাড়ানো হলে এসব সংস্কার আরও সুসংহত হবে, শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং বাংলাদেশের এলডিসি উত্তরণ হবে মসৃণ, টেকসই ও স্থায়ী, বলেন তিনি।

ইইউ রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস বাংলাদেশের সুশাসন ও টেকসই উন্নয়নের উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন এবং এলডিসি উত্তরণে ইইউর সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অন্যদিকে জি৭৭-এর চেয়ার রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরে বাংলাদেশের উপস্থাপিত যুক্তিকে শক্তিশালী বলে মন্তব্য করেন।

তিনি সরকারের বাস্তবমুখী সংস্কার পরিকল্পনার প্রশংসা করে এ বিষয়ে জি৭৭-এর সমর্থন অব্যাহত থাকবে বলে জানান।

পাশাপাশি তিনি বাংলাদেশের উত্তরণ কৌশল নিয়ে জি৭৭ভুক্ত দেশগুলোর জন্য পৃথক ব্রিফিং আয়োজনের প্রস্তাব দেন। যা বাংলাদেশ প্রতিনিধিদল স্বাগত জানিয়েছে।

বৈঠক শেষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশের এলডিসি থেকে মসৃণ, টেকসই ও অপরিবর্তনীয় উত্তরণ নিশ্চিত করতে ইইউ তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা