× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ বাংলাদেশি

বাসস

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২১:৩৪ পিএম

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ বাংলাদেশি। ছবি: বাসস/বাংলাদেশ দূতাবাস, লিবিয়া

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ বাংলাদেশি। ছবি: বাসস/বাংলাদেশ দূতাবাস, লিবিয়া

লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা আরও ১৭১ জন বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তারা বৃহস্পতিবার সকাল ৬টা ২২ মিনিটে লিবিয়ার বেনগাজি থেকে আসা বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে অবতরণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আইওএম-এর সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সমন্বয় করেছে। বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

মন্ত্রণালয় জানায়, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। ইউরোপে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপজ্জনক সমুদ্রপথে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল তাদের। লিবিয়ায় অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাবাসিতদের অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের ভয়াবহ ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিজেদের তিক্ত অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে।

আইওএম প্রত্যেক প্রত্যাবাসিতকে ভ্রমণ ভাতা, খাদ্য সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে, যাতে তারা দেশে ফিরে প্রাথমিকভাবে পুনর্বাসিত হতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তারা লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা