× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে আওয়ামী লীগের ভাগ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২০:১৮ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : মন্ত্রণালয়

সরকার কোনো নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না, বরং আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে আওয়ামী লীগের ভাগ্য, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নীতিগতভাবে, আমরা চাই একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভাগ্য কোনো নির্বাহী আদেশের মাধ্যমে নয়, বরং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হোক। এটাই বিএনপির দীর্ঘদিনের অবস্থান”।

তিনি বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে সংশোধনী আনার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ সৃষ্টি হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যার জন্য সংগঠনগুলোকে বিচারের আওতায় আনার সুযোগ করে দিয়েছে। 

তিনি বলেন, “পূর্বে এই আইনের অধীনে কেবল ব্যক্তিদের বিচার করা যেত। এখন সংশোধিত বিধানের অধীনে সংগঠনগুলোকেও বিচারের আওতায় আনা যাবে”।

মন্ত্রী বলেন, সরকার বিশ্বাস করে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য আওয়ামী লীগ দায়ী এবং যথাযথ তদন্তের পর দলটিকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, তদন্ত শেষ হলে এবং ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেওয়া হলে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে এবং আদালত দলটির ভাগ্য নির্ধারণ করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা