× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রি’র নতুন মহাপরিচালক রফিকুল ইসলাম

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২২:২০ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৬ ২২:৪২ পিএম

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক পদে দায়িত্ব পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক পদে দায়িত্ব পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক পদে দায়িত্ব পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম। এর আগে তিনি পরিচালক (গবেষণা) পদে দায়িত্বরত ছিলেন। বুধবার (১৫ জুলাই) বিকালে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব গোলাম আজম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

ড. মো. রফিকুল ইসলাম ১৯৭১ সালে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বিএসসি (এজি) সম্মান ডিগ্রি অর্জন করেন। রফিকুল ইসলাম ২০১২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৯৮ সালে এ ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে গত ২৭ বছর ধরে বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে তার ৮০টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি গবেষণা সংশ্লিষ্ট কাজে জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। গবেষক রফিকুল ইসলাম বলেন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ধান গবেষণা ইনস্টিটিউটের সবাইকে সঙ্গে নিয়ে ব্রি’র উন্নয়নে কাজ করে যাব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা