× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বয়লার আমদানিতে বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২০:৪৯ পিএম

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

দেশে বয়লার ও বয়লারের যন্ত্রাংশ আমদানির আগে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমতি নিতে হবে। শিল্প মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নতুন নিয়ম মানতে বলা হয়েছে। 

এর আগে গত ২৮ জুন শিল্প মন্ত্রণালয়ের বয়লার শাখা একটি স্মারক জারি করে। 

বয়লার হলো একটি বন্ধ পাত্র বা ডিভাইস, যার কাজ হলো পানি গরম করে উচ্চ চাপের স্টিম (বাষ্প) বা গরম পানি তৈরি করা। এটি মূলত এক ধরনের শক্তির রূপান্তরকারী যন্ত্র। এতে কয়লা, গ্যাস, তেল বা বিদ্যুৎ ব্যবহার করে তাপ উৎপন্ন করা হয় এবং সেই তাপ দিয়ে পানিকে ফুটিয়ে বাষ্পে পরিণত করা হয়।

নতুন নিয়মে বয়লার আমদানির আগে নির্ধারিত ফরমে  প্রধান বয়লার পরিদর্শক বরাবর আবেদন করতে হবে। আবেদনের পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় নথিপত্র যাচাই করবেন। তিনি একটি প্রতিবেদন তৈরি করে প্রধান পরিদর্শকের কাছে জমা দেবেন। প্রতিবেদনের ভিত্তিতে আবেদনটি অনুমোদন বা বাতিল করা হবে। 

অনুমোদন পেলে উপ-প্রধান পরিদর্শক অনুমতিপত্র ইস্যু করবেন। আবেদন বাতিল হলে তার কারণ লিখিতভাবে জানাতে হবে। এর জন্য সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে। আবেদনকারী ত্রুটি সংশোধন করে ফি দিয়ে আবার আবেদন করতে পারবেন।

প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে, নকশা অনুমোদনের ১২ মাসের মধ্যে বয়লার তৈরি শেষ করতে হবে। বয়লার বিক্রির পর সব কাগজপত্র ও সনদ ক্রেতাকে বুঝিয়ে দিতে হবে। এরপর ক্রেতার নাম ও ঠিকানা প্রধান পরিদর্শককে লিখিতভাবে জানাতে হবে। কারখানার শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য শ্রম আইন কঠোরভাবে মেনে চলার কথাও বলা হয়েছে। 

বয়লারের মান যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতকারকের কারখানা পরিদর্শন করতে পারবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে। এতে শিল্প খাতে মানসম্মত বয়লার ব্যবহার বাড়বে। ফলে কারখানার নিরাপত্তা নিশ্চিত হবে এবং দুর্ঘটনা কমে আসবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা