× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু বকরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ঘণ্টা আগে

মো. আবু বকর

মো. আবু বকর

৮ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আবু বকর মারা করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯২ বছর ।

সোমবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তিনি নিশ্বাস ত্যাগ করেন । মঙ্গলবার ঝিনাইদহে পৈতৃক বাড়ির পারিবারিক কবরস্থানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে।

মরহুম মো. আবু বকর কর্মজীবনে বহুমাত্রিক প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ষাটের দশকে তিনি মাগুরা কলেজ, কুষ্টিয়া কলেজ ও ঝিনাইদহ কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন।

পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের প্রথম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন এবং সফলতার সাথে দায়িত্ব পালন শেষে অবসরে যান।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি সাহিত্যচর্চাও করতেন; অমর একুশে বইমেলায় তার একাধিক বই প্রকাশিত হয়েছে।ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তার এক সন্তান জনাব এ এম মোস্তফা তারেক বর্তমানে ঢাকা ওয়াসার প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা (পিআরএল-রত) হিসেবে কর্মরত আছেন এবং অপর সন্তান ড. রোকসানা তারান্নুম বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা ওয়াসা পরিবার। এক শোকবার্তায় ঢাকা ওয়াসা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা