× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৯:০৩ পিএম

ছবি: বাসস

ছবি: বাসস

২০২৭ সালের হজ মৌসুমে বড় ধরনের সাশ্রয়ী ভাড়ার প্রস্তাব দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

জনপ্রতি মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে হজের সামগ্রিক খরচ উল্লেখযোগ্য হারে কমে আসবে। উল্লেখ্য, ২০২৬ সালে হজযাত্রীদের বিমানভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে মঙ্গলবার পাঠানো এক চিঠিতে ইউএস-বাংলা এসব তথ্য জানিয়েছে।

বেসরকারি বিমান সংস্থাটি জানায়, হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত পূরণ করে তারা ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় যাত্রী পরিবহনে প্রস্তুত। পাশাপাশি প্রয়োজনীয় অনুমতি পেলে সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদনও তারা সংগ্রহ করবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, ইউএস-বাংলার প্রস্তাবটি হজের বিমান ভাড়া কমানোর আলোচনায় একটি ইতিবাচক দিক হিসেবে কাজ করবে। বিষয়টি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে আলোচনা করা হবে। 

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হজযাত্রীদের ব্যয় কমানো এবং বিমান ভাড়ায় প্রতিযোগিতা সৃষ্টি হলে সাধারণ মানুষই এর সুফল পাবেন।

বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এবং বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজের বিমান ভাড়া কমানোর দাবিতে তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। ইউএস-বাংলার প্রস্তাবটি সংশ্লিষ্ট বৈঠকে আলোচনা করা হবে।

এদিকে ২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা