× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যায় এইচএসসি পরীক্ষা দিতে না পারলে পুনঃপরীক্ষার সুযোগ

বাসস

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৮:২০ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৬ ১৮:৩৯ পিএম

এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। ফাইল ছবি/বাসস

এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। ফাইল ছবি/বাসস

সরকার মৌসুমি বৃষ্টিজনিত বন্যার কারণে কোনো এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংসদে পটুয়াখালী-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. শফিকুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের মঙ্গলবার তিনি এ কথা জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে দেশের সব পরীক্ষাকেন্দ্র শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।

তিনি বলেন, কোনো পরীক্ষাকেন্দ্রে বন্যার পানি প্রবেশ করলেই পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য স্থানীয় প্রশাসনকে সঙ্গে সঙ্গে কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ পর্যন্ত শুধু কুমিল্লা সরকারি কলেজেই উল্লেখযোগ্য সমস্যা দেখা দিয়েছে জানিয়েছে মিলন বলেন, “কলেজ প্রাঙ্গণ প্লাবিত হওয়ায় সেখানে জটিলতা সৃষ্টি হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে পানি প্রবেশ করলেও কর্তৃপক্ষ দ্রুত কেন্দ্র স্থানান্তর করে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করেছে।”

মন্ত্রী বলেন, সরকার পরীক্ষা নিয়ে অত্যন্ত আন্তরিক এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো শিক্ষার্থী যাতে বঞ্চিত না হয়, সে বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশের পর প্রশাসনিক ত্রুটির কারণে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারে, তাহলে সরকার বিষয়টি পর্যালোচনা করবে এবং প্রয়োজন হলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আমরা ইতোমধ্যে এমন ব্যবস্থা নিয়েছি এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও সেই সুযোগ থাকবে।”

তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগের মধ্যেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন।

তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো ভুল বা ঘাটতির কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারলে পুনঃপরীক্ষা আয়োজনের বিধান রয়েছে।

মন্ত্রী আরও বলেন, “এই শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। কোনো অবস্থাতেই আমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারি না এবং করবও না।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা