প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৪:০৮ পিএম
প্রতীকী ছবি
১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে মঙ্গলবার বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে নিম্নোক্ত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।