× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৃত্তিকা বিজ্ঞান সমিতি

স্বাধীনতা পদক পাওয়ায় ড. জহুরুল করিমকে সংবর্ধনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৪:০৮ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৬ ১৪:০৯ পিএম

চলতি বছর স্বাধীনতা পদক অর্জন করায় বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী অধ্যাপক ড. জহুরুল করিমকে সংবর্ধনা দিচ্ছেন বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চলতি বছর স্বাধীনতা পদক অর্জন করায় বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী অধ্যাপক ড. জহুরুল করিমকে সংবর্ধনা দিচ্ছেন বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চলতি বছর স্বাধীনতা পদক অর্জন করায় বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী অধ্যাপক ড. জহুরুল করিমকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতি।

ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কনফারেন্স রুমে সোমবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের মৃত্তিকা বিজ্ঞানীরা ড. জহুরুল করিমের কর্মজীবন, গবেষণা এবং কৃষি উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।
সমিতির সভাপতি ড. মনোয়ার করিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ড. সামিয়া সুলতানা। আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সাবেক মহাপরিচালক ড. শহিদুল ইসলাম, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. আব্দুস সালাম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. এম. জহির উদ্দিন।
সংবর্ধনার জবাবে ড. জহুরুল করিম বলেন, “খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হলে সর্বাগ্রে মাটির যথাযথ পরিচর্যার ওপর গুরুত্ব দিতে হবে”।
তিনি দেশের কৃষি ও মৃত্তিকা সম্পদের উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ড. মনোয়ার করিম খান বলেন, “বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির পক্ষ থেকে মৃত্তিকা বিজ্ঞানী ড. জহুরুল করিমকে সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত। গুণীজনকে সম্মান জানালে সমাজে আরও গুণী মানুষ তৈরি হয়”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা